তিনদিনের সফরে ভারতে ভিয়েতনামের প্রধানমন্ত্রী

0
170
The Prime Minister of Vietnam is on a three day visit to India
The Prime Minister of Vietnam is on a three day visit to India
তিনদিনের ভারত সফরে দিল্লিতে পৌঁছেছেন ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জওসওয়াল এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে ফাম মিন চিনকে স্বাগত জানিয়েছেন।
তিনি লিখেছেন, ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন নয়াদিল্লি পৌঁছেছেন। তাঁকে উষ্ণ অভ্যর্থনা। ভারত এবং ভিয়েতনামের মধ্যে পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব রয়েছে। এই সফর কৌশলী অংশীদারিকে আরও শক্তিশালী করবে। জানা গিয়েছে, ভিয়েতনামের প্রধানমন্ত্রীর নানা কর্মসূচি রয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে তাঁকে প্রথাগত ভাবে স্বাগত জানানো হবে। পরে তিনি রাজঘাটে গিয়ে শ্রদ্ধা জানাবেন মহাত্মা গান্ধীকে। ওইদিনই প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও অংশ নেবেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গেও সাক্ষাৎ করার কথা তাঁর।