গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National সিকিমে তরুণদের সঙ্গে ফুটবল খেললেন প্রধানমন্ত্রী 

    সিকিমে তরুণদের সঙ্গে ফুটবল খেললেন প্রধানমন্ত্রী 

    0
    22
    ছবি সৌজন্যে : এক্স

    সিকিম সফর চলাকালীন স্থানীয় শিশু ও তরুণদের সঙ্গে ফুটবল খেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি শেয়ার করে তিনি বলেছেন, গ্যাংটকের একটি সুন্দর সকালে সিকিমে তরুণ বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার মতো আর কিছুই নেই।

    স্পষ্টতই, এই তরুণদের সাথে একটি উত্সাহী ফুটবল সেশন! সিকিমের স্টেটহুড এর সুবর্ণজয়ন্তী পূর্তিতে সিকিমে সফররত প্রধানমন্ত্রী। সেখানে ৪০০০ কোটির একটি প্রকল্প উদ্বোধন করেছেন তিনি।

    যে প্রকল্পের দ্বারা শিক্ষা , স্বাস্থ্য , পর্যটন , নগরোন্নয়নে প্রভূত উন্নতিসাধন হবে বলে মনে করা হচ্ছে। বুধবার রাজ্যে দ্বিতীয় দফায় সাত জেলায় ১৪২টি আসনে হবে ভোটগ্রহণ। তার আগে এখন ‘সাইলেন্স পিরিয়ড’ চলছে। ঘটনাচক্রে, পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোটের ঠিক আগের দিনই ফুটবল খেলায় অনেকেই মনে করছেন, ফুটবল খেলার ছবি পোস্ট করে বাঙালির ফুটবল আবেগকেও ছুঁয়ে যাওয়ার চেষ্টা করলেন মোদী।