
এবার সংসদে ভিকি কৌশল অভিনীত ছাবা-র স্পেশাল স্ক্রিনিং হতে চলেছে। সূত্রে খবর, আগামী বৃহস্পতিবার ২৭ মার্চ সংসদে ছাবার স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বিক্রান্ত মাসের সবরমতী এক্সপ্রেস ছবিটি দেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছাবা ছবিতে যেভাবে মারাঠা রাজত্বের ইতিহাসকে ফুটিয়ে তোলা হয়েছে , সেই ইতিহাসকে সাক্ষী করতেই এই ছবি দেখার আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
স্বভাবতই এই খবরে খুশি ভিকি কৌশল ও ছবির গোটা টিম। পরিচালক লক্ষণ উত্রেকরের এই ছবিতে ভিকি কৌশল ছাড়াও রয়েছেন অক্ষয খান্না, রশ্মিকা মান্দান, আশুতোষ রানার মতো অভিনেতারা। ১৪ ফেব্রুয়ারি মুক্তি পায় এই ছবি। বক্স অফিস কাঁপিয়ে এবার সংসদে ঝড় তুলতে প্রস্তুত ছাবা।






