
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রকাশ্য জনসভা থেকে বলছেন চুন চুনকে মারেঙ্গে। একজন সাংবিধানিক পদমর্যাদার ব্যক্তির মুখ থেকে এই ধরণের মন্তব্য শোভা পায় না।
ডোরিনা ক্রসিংয়ের সভামঞ্চ থেকে প্রধানমন্ত্রীর শাসানির পাল্টা এইভাবে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেছেন, একজন প্রধানমন্ত্রীর মুখে এই ধরণের হুমকির শব্দ, কিভাবে দেশ রক্ষা করবেন? প্রধানমন্ত্রীর মুখে এটা শোভা পায় না। তৃণমূল নেত্রীর আরও বক্তব্য, এত পাবলিসিটি না করে গ্যাসের দামটা ঠিক করতে পারতেন। প্রধানমন্ত্রী বলেছেন, এখানে কাজ নেই। তাই বাইরে যাচ্ছে বাঙালি। তিনি বলছেন, উত্তরপ্রদেশ, বিহারের কত মানুষ কাজ করেন? সেই রাজ্যে মেধা নেই বলে বাঙালিদের নিয়ে যাওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, শুধু বাঙালি নয়, অবাঙালিদেরও বাদ দিচ্ছেন। আসলে বেছে বেছে দেখছে কারা বিজেপির হয়ে কাজ করবে। তাঁদেরকেই এখানে পাঠানো হচ্ছে।
কিন্তু লাভ হবে না। যতই লোক পাঠাক, বাংলার সরকার বদল করতে পারবে না।








