গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Sports সান্তোসে রাজপুত্রের প্রত্যাবর্তন

    সান্তোসে রাজপুত্রের প্রত্যাবর্তন

    0
    130
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    দ্য প্রিন্স ইজ ব্যাক, বাংলা করলে দাঁড়ায়, রাজপুত্র ফিরে এসেছে। নেইমার ফেরায় সান্তোসের মূল স্লোগানে পরিণত হয়েছে এটি।

     

    ভিলা বেলমিরোয় ইলেকট্রনিক ব্যানারেও লেখা হয়েছে এই স্লোগানটি।আর দর্শকদের হাতে ধরা ব্যানারেও লেখা একই স্লোগান, যেটা বিক্রি হয়েছে ১০ রিয়ালে। স্টেডিয়ামের বাইরে এআই দিয়ে তৈরি করা বিশাল এক গ্রাফিতি, সেখানে নেইমারের মাথায় মুকুট।গ্যালারিতে জায়গা না পেয়ে মাঠের বাইরেও হাজার হাজার মানুষ।নাচ, গান, আতশবাজি আর ফুটবল মিলিয়ে তিন ঘণ্টার মূল আয়োজনটাও হলো বেশ জমকালো।এর আগে সৌদি আরব থেকে নেইমারের ব্যক্তিগত জেট সকালে ব্রাজিলের সাও পাওলো রাজ্যের এক গ্রামীণ এলাকায় অবতরণ করে। তবে ক্লাবের আনুষ্ঠানিক কার্যক্রমে যোগ দেওয়ার আগে কয়েক ঘণ্টা বিশ্রামের অনুরোধ জানান তিনি। এরপর হেলিকপ্টারে করে সান্তোস শহরে নিয়ে যাওয়া হয় তাকে।এরপর সান্তোসের মাঠে নেইমার এলেন,কখনো হাসলেন, হাসালেন সবাইকে।কখনও কাঁদলেন, আবেগের স্রোতে সঙ্গী করে নিলেন অনেককে।কখনো ডুব দিলেন স্মৃতিতে, কখনো স্বপ্নাতুর চোখে তাকালেন সামনে। সব মিলিয়ে আবেগ, রোমাঞ্চ আর ভালোবাসার মাখামাখি ঘরের ছেলেকে বরণ করে নিল সান্তোস। যেন ফিরে এসেছেন রাজপুত্র, অন্য অর্থে নতুন রাজা।সান্তোস ক্লাবের সোশাল মিডিয়াতে পোস্ট করা এক ভিডিওতে দেখা গিয়েছে, নেইমার তার পুরনো ১১ নম্বর জার্সি পরেননি, যেটা তিনি ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত পরেছিলেন।

     

    তার দ্বিতীয় অধ্যায়ে কিংবদন্তি পেলের বিখ্যাত ১০ নম্বর জার্সি। আর ভিডিওতে নেইমার বলেন, এই পবিত্র জার্সি পরা তাঁর জন্য অনেক বড় সম্মানের বিষয়।