গ্রাম থেকে শহর
News & Much More

32.9 C
Kolkata
32.9 C
Kolkata
More
    Home National সমস্যা মিটেছে, জানাল ডিজিসিএ

    সমস্যা মিটেছে, জানাল ডিজিসিএ

    0
    40
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    যে সব বিমানের সফটঅয়্যার আপগ্রডের প্রয়োজন ছিল, তার মধ্যে বেশির ভাগেরই তা হয়ে গিয়েছে বলে জানিয়েছে ভারতের বিমান নিয়ন্ত্রক সংস্থা।
    ফলে পরিষেবার জন্য একেবারে প্রস্তুত সেই উড়ানগুলি। ডিজিসিএ রবিবার জানিয়েছে, ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এ৩২০ গোত্রের ৩৩৮টি বিমানে সফটঅয়্যার আপডেটের প্রয়োজন ছিল। তার মধ্যে ৩২৩টি বিমানের সফটঅয়্যার আপডেট হয়ে গিয়েছে। ইন্ডিগোর ২০০টি উড়ানের সফটঅয়্যার আপডেট সম্পন্ন হয়েছে।
    এয়ার ইন্ডিয়ার ১১৩টি উড়ানের মধ্যে ১০০টির সফটঅয়্যারের কাজ শেষ হয়েছে। বাকি ১৩টি উড়ানের মেরামতের কাজ চলছে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ২৩টি বিমানের সফটঅয়্যারের সমস্যা মিটেছে। শনিবারই বিবৃতি দিয়ে ভারতের বিমান সংস্থাগুলি জানিয়েছিল যে, এয়ারবাসের উড়ানগুলিতে সফটঅয়্যার আপডেট না হলে দেশ জুড়ে ব্যাহত হতে পারে উড়ান পরিষেবা।