গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home International শুরু হল লুথরা ব্রাদার্সকে দেশে ফেরানোর প্রক্রিয়া 

    শুরু হল লুথরা ব্রাদার্সকে দেশে ফেরানোর প্রক্রিয়া 

    0
    88
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    গোয়ায় পুড়ে যাওয়া নৈশক্লাবের মালিকদের থাইল্যান্ড থেকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হল। তবে সংবাদমাধ্যম সূত্রে খবর, এই প্রক্রিয়া কিছুটা হলেও দীর্ঘমেয়াদি হতে পারে।

    আপাতত দুই ভাইকে ফুকেট থেকে ব্যাংককে নিয়ে যাওয়া হচ্ছে। গতকাল তাদের আগাম জামিন খারিজ করেছে দিল্লি হাইকোর্ট। মঙ্গলবার সৌরভ লুথরা ও গৌরব লুথরা দুই ভাইয়ের বিরুদ্ধে ব্লু কর্ণার নোটিশ জারি করে ইন্টারপোল। বুধবার লুথরাদের পাসপোর্ট বাতিল করে দেয় বিদেশ মন্ত্রক। গোয়ার জনপ্রিয় নৈশক্লাবে পার্টি চলাকালীন সিলিন্ডার ফেটে অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যু হয়েছে।

    তাঁদের মধ্যে ২০ জন ক্লাবের কর্মী এবং পাঁচ জন পর্যটক। এই ঘটনায় ক্লাবের পাঁচ ম্যানেজার এবং কয়েক জন কর্মীকে গ্রেফতার করা হয়েছে। ব্যবস্থাপনায় গাফিলতির অভিযোগ তোলা হয়। অজ্ঞাতবাস থেকে সোশ্যাল মিডিয়ায় বিবৃতি জারি করেছিলেন নৈশক্লাবটির মালিক। জানা গিয়েছে, মাত্র দুটি প্রবেশপথ ছিল নৈশক্লাবটিতে। আগুন থেকে বাঁচতে পালানো সম্ভব ছিল না।