গ্রাম থেকে শহর
News & Much More

27.3 C
Kolkata
27.3 C
Kolkata
More
    Home East Medinipur দিঘার জগন্নাথদেবের প্রসাদ বিতরণের প্রক্রিয়া শুরু দিঘায়

    দিঘার জগন্নাথদেবের প্রসাদ বিতরণের প্রক্রিয়া শুরু দিঘায়

    0
    213
    ছবি সৌজন্যে : নিজস্ব

    রাজ্যজুড়ে দিঘার জগন্নাথ দেবের প্রসাদ বিতরণের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে মঙ্গলবার থেকে। ইতিমধ্যে কলকাতা থেকে ৩০০ কেজি বিশুদ্ধ খোয়া ক্ষীর পৌঁছেছে দিঘায়।

    বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে জগন্নাথ দেবের কাছে রাজভোগ, ক্ষীরভোগ অর্পণ করে সেই প্রসাদ রাজ্যবাসীর কাছে পৌঁছনোর প্রস্তুতি শুরু হয়েছে। মন্দির ট্র্যাসের সদস্য এবং কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস জানিয়েছেন জগন্নাথ দেবের কাছে অর্পিত খোয়া ক্ষীর বিভিন্ন ব্লকের বিডিও, আধিকারিক সহ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন।

    যেখানে যে যার এলাকাভিত্তিক মিষ্টির দোকানগুলোয় এই ক্ষীর মিশ্রণ করে তৈরি হবে গজা, প্যাঁড়া সহ নানান প্রসাদ। এরপর তা সিল করা প্যাকেটে ভবে পাঠানো হবে রাজ্যের প্রতিটি কোণে।