গোবিন্দার মিথ্যা ফাঁস করলেন প্রযোজক

0
166
The producer exposed Govindas lies
The producer exposed Govindas lies

টাইটানিক’খ্যাত পরিচালক জেমস ক্যামেরন তার সাই ফাই সিনেমা অ্যাভাটার দিয়ে রীতিমতো দুনিয়া কাঁপিয়ে দিয়েছিলেন।অ্যাভাটার ফ্র্যাঞ্চাইজি বিশ্বের বক্স অফিসে একাধিক নজির সৃষ্টি করেছে।

২০২২ সালে সিনেমাটির সিক্যুয়েল মুক্তি পায় যা বক্স অফিসে নতুন করে রেকর্ড গড়ে। তবে,বিশ্বখ্যাত এই সিনেমাটিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন বলিউডের গোবিন্দা, এমনটাই দাবি করেছিলেন অভিনেতা।এক সময় বলিউড অভিনেতা গোবিন্দ দাবি করেছিলেন, তিনি অ্যাভাটারে অভিনয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তার পর অভিনেতার মন্তব্যের পক্ষে-বিপক্ষে চর্চা শুরু হয়। সম্প্রতি প্রযোজক ও সেন্সর বোর্ডের প্রাক্তন চেয়ারপার্সন পহলাজ নিহালনি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। একই সঙ্গে গোবিন্দের দাবি সত্য কি না, সে কথাও প্রকাশ করেছেন তিনি।অনেক আগে একটি চ্যাট শো’তে গোবিন্দ জানিয়েছিলেন, ক্যামেরন তাকে অ্যাভাটারে অভিনয়ের প্রস্তাব দেন।কিন্তু শর্ত দেওয়া হয়েছিল, প্রায় ৪০০ দিন গায়ে রং মেখে গোবিন্দকে শুটিং করতে হবে।গোবিন্দ এই শর্ত মেনে নেননি বলেই সিনেমাটির প্রস্তাব ফিরিয়েছিলেন।একই সঙ্গে তিনি জানিয়েছিলেন, ক্যামেরনকে সিনেমার শিরোনাম রাখার ব্যাপারে তিনিই নাকি পরামর্শ দিয়েছিলেন।সম্প্রতি এক সাক্ষাৎকারে পহলাজ গোবিন্দের দাবি করা সেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন।গোবিন্দ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, গোবিন্দ গুলিয়ে ফেলেছিলেন বিষয়টি। কারণ পহলাজের পরিচালনায় অবতার নামেই একটি সিনেমায় অভিনয় করেন গোবিন্দা। পহলাজ বলেন, তিনি গোবিন্দার সঙ্গে সিনেমার ৪০ মিনিট শুটিং করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেটা তৈরি হয়নি।পহলাজ বলেছেন,সিনেমাটির শুটিংয়ের সময় বার বার গোবিন্দা জ্ঞান হারান।এই ভাবে তারিখ পেছাতে থাকে।এর কিছু গান আর শেষের অংশের শুটিং বাকি ছিল। কিন্তু গোবিন্দা আর শুটিং করেন নি।তাহলে অ্যাভাটার সম্পর্কে গোবিন্দ কি সত্য বলেননি? এমন প্রশ্নে পহলাজ বলেছেন, শিরোনাম দেখে গোবিন্দার মাথায় কী হয়েছিল জানেন না, পরে গোবিন্দা বলতে থাকল যে, হলিউডের অবতার করছে। সেই সময় ওর মাথা খারাপ হয়ে গিয়েছিল।উল্লেখ্য,নব্বইয়ের দশকে পহলাজ প্রযোজিত শোলা অউর শবনম-এ অভিনয় করেন গোবিন্দা । ২০১৯ সালে মুক্তি পায় গোবিন্দার শেষ সিনেমা,রঙ্গিলা রাজা।