
র্যানসমওয়্যার বর্তমানে প্রতিষ্ঠানগুলোর জন্য অন্যতম একটি বড় হুমকি। এই ক্রমবর্ধমান হুমকির মোকাবিলা করা সহজ নয়। বিশেষত যখন হামলাকারীরা তাদের কৌশল এবং আক্রমণের পদ্ধতিগুলো পরিবর্তন বা উন্নত করে,তখন এই সাইবার হামলা মোকাবিলা করা আরও কঠিন হয়ে যায়।২০২৩ সালের শেষের দিকে সফোস এক্স-অপস’র তথ্য অনুযায়ী,রিমোট এনক্রিপশন হামলা উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে।
এতে র্যানসমওয়্যার হামলাকারীরা স্বল্প সুরক্ষিত এন্ডপয়েন্ট ব্যবহার করে একই নেটওয়ার্কের সাথে সংযুক্ত অন্যান্য ডিভাইসের ডেটা এনক্রিপ্ট করে ফেলে। ২০২৪ সালে রিমোট র্যানসমওয়্যার আক্রমণ ৫০% বৃদ্ধি হওয়ার রিপোর্ট করেছে সফোস এক্স-অপস। ২০২২ সালের তুলনায় এর বৃদ্ধি হয়েছে ১৪১%।আসলে,রিমোট এনক্রিপশন নতুন কোনো কৌশল নয়। তবে,অনেক এন্ডপয়েন্ট সুরক্ষাকে অতিক্রম করা যায়। মেমরি স্ক্যানিং এবং পর্যবেক্ষণের মতো ডিফেন্সিভ সিস্টেম বাইরে গিয়ে ফাইলগুলো এনক্রিপ্ট করা হয়।
তাই আধুনিক র্যানসমওয়্যার গ্রুপগুলোর মধ্যে এটি এখন জনপ্রিয়। মাইক্রোসফ্টের ২০২৩ ডিজিটাল ডিফেন্স রিপোর্ট অনুসারে, প্রায় ৬০% হিউম্যান-অপারেটেড র্যানসমওয়্যার হামলাগুলো রিমোট এনক্রিপশনের সাথে যুক্ত এবং ৮০% হামলা হয় অনিয়ন্ত্রিত ডিভাইস থেকে উৎপন্ন হয়েছিল। মাইক্রোসফ্টের ২০২৪ রিপোর্টে আরও দেখা গেছে যে, ৭০% হামলা আক্রমণে ছিল রিমোট র্যানসমওয়্যার।









