
বিরোধীদের ঝাঁটা মেরে তাড়াবার নিদান দিয়ে বিতর্কে জড়িয়েছেন ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক সওকত মোল্লা। পিপিলিকার পাখা উঠে এটা মরিবার তরে, পাল্টা দিয়েছেন বিজেপি।
সোমবার বিকালে ক্যানিং বাসষ্ট্যান্ডে একটি পথ সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রকাশ্য মঞ্চ থেকে বিরোধীদের কে হুঁশিয়ারী দেন ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা। তিনি বিরোধীদের-কে ঝাঁটা মেরে বিদায় করার নিদান দেন। শাসক দলের এমন মন্তব্যে কটাক্ষ করেছেন বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা সঞ্জয় নায়েক বলেছেন, পিপিলিকার ডানা গজায় মরিবার তরে।
শাসক দলের বর্তমান সেই অবস্থা হয়েছে। ২০২৬ বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ তৃণমূল কংগ্রেস-কে এমনিতেই বিদায় করবে।
