গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Sports সিনার-আলকারাজের বছরে সেভিলের উত্থান

    সিনার-আলকারাজের বছরে সেভিলের উত্থান

    0
    74
    ছবি সৌজন্যে : এক্স

    রজার ফেদেরার ও রাফায়েল নাদালের অবসরের পর নোভাক জোকোভিচও শেষের প্রহর গুনছেন। টেনিসের নতুন যুগের হাল ধরেছেন দুই তরুণ কার্লোস আলকারাজ ও ইয়ানিক সিনার।

    বিদায়ি বছরে চার গ্র্যান্ড স্লামের সব কটির ফাইনাল খেলা সিনার জিতেছেন দুটির মুকুট। আর তিনটি ফাইনাল খেলে দুটিতে সেরা আলকারাজ।মানে চার গ্র্যান্ড স্লাম ভাগাভাগি হয়েছে তাঁদের মধ্যে।অস্ট্রেলিয়ান ওপেন জিতে বছর শুরু করেছিলেন সিনার। এই আসরে কোয়ার্টার ফাইনালে থামেন আলকারাজ। আর ফাইনালে আলেক্সান্ডার জেভরভকে হারিয়ে মুকুট জেতেন সিনার।এরপর ফ্রেঞ্চ ওপেনে সিনারকে ম্লান করে বাজিমাত করেন আলকারাজ। ফ্রেঞ্চ ওপেনের ইতিহাসে এটি ছিল সবচেয়ে দীর্ঘ সময়ের ফাইনাল। ৫ ঘণ্টা ২৯ মিনিটের রুদ্ধশ্বাস ফাইনাল। উইম্বলডনের ফাইনালে আবারও মুখোমুখি হন সিনার ও আলকারাজ।এবার প্রতিশোধ নিয়ে মুকুট জেতেন সিনার। আর বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেন জেতেন আলকারাজ। তাতে র‌্যাংকিংয়ে শীর্ষে থেকে বছর শেষ করেন স্পেনের এই টেনিস তারকা।

    মেয়েদের টেনিসে চার গ্র্যান্ড স্লাম জিতেছেন আলাদা চারজন। অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন মেডিসন কিস, ফ্রেঞ্চ ওপেনের মুকুট কোকো গফের, ইগা শিয়াতেক জিতেছেন উইম্বলডন এবং ইউএস ওপেনের মুকুট পরেন আরিয়ানা সাবালেংকা।