
ভারত ও বাংলাদেশের মধ্যে ৫৪টি নদী রয়েছে এবং একটি যৌথ নদী কমিশন আছে। এমনই মন্তব্য করেছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেছেন, যা ভারত ও বাংলাদেশের মধ্যে থাকা সমস্ত নদী সম্পর্কিত বিষয়গুলো মোকাবিলার জন্য একটি সুসংগঠিত দ্বিপাক্ষিক ব্যবস্থা।
নদী বিষয়ে দু’দেশেরই সুসংগঠিত দ্বিপাক্ষিক সহযোগিতার অংশ হিসেবে এই বিষয়গুলোও খতিয়ে দেখা হবে। আগামীদিনে তা যা জলবণ্টন ড=চুক্তি তা দ্বিপাক্ষিক ব্যবস্থার মধ্যে দিয়ে মেটানো হবে।
একইভাবে পাক-ইইউ যৌথ বিবৃতিতে জম্মু ও কাশ্মীর প্রসঙ্গে ব্যবহৃত ভাষা বিষয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারত যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে এই ধরনের অযাচিত উল্লেখকে দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করছে। জম্মু ও কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল দুটি ভারতের অবিচ্ছেদ্য ও অবিভাজ্য অংশ।
