বিজয়ের মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন কলকাতার রূপাণী পরিবার

0
120
ছবি সৌজন্যে : নিজস্ব
সেন্ট্রাল অ্যাভিনিউ চত্বরে ছোটখাটো মোটর পার্টসের দোকান মনোজ অটোমোবাইলস। যার মালিক বিপুল  রূপানী ।
তিনি আর কেউ নন আহমেদাবাদে ভেঙে পড়া অভিশপ্ত ড্রিমলাইনারের যাত্রী মত গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীর তুতো ভাই। বিমান দুর্ঘটনার খবর সামনে আসার পর বুধবার দুপুর থেকেই  রূপানী পরিবার উদ্বেগে ছিল। নিশ্চিত করে কোনও খবরই কেউ পাচ্ছিলেন না। তাঁদের দেড়শো জনের পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপে শুধুই উদ্বেগ আর হতাশা বাড়ছিল। কিন্তু বৃহস্পতিবার সন্ধেয় দাদা বিজয় রূপানীর মৃত্যুর খবর টেলিভিশনের মারফৎ জানতে পেরে কার্যত স্তব্ধ হয়ে গিয়েছেন কলকাতার  রূপানী পরিবার। অভিশপ্ত ড্রিমলাইনারে করেই লন্ডনে মেয়ের কাছে যাওয়ার কথা ছিল বিজয়  রূপানীর । শুক্রবার গুজরাট গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজয় রূপানীর পরিবারের সঙ্গে কথা বলেছেন। বিপুল  রূপানী জানিয়েছেন তাঁদের পরিবারের অনেকেই ৬০ বছরেরও বেশি সময় ধরে কলকাতার বাসিন্দা। বিজয় রূপাণীর নিজের দাদা উমেদ  রূপানী থাকেন ভবানীপুরে। বিমান দুর্ঘটনায় ভাইয়ের মৃত্যুর খবর পৌঁছতে কার্যত ভেঙে পড়েছেন তিনি।
পারিবারিক সূত্রে বিজয়  রূপানীর প্রায়শই কলকাতায় আসতেন। শেষবার এসেছিলেন গত বছর বাড়ির পুজোয়। বিপুল  রূপানী জানিয়েছেন বিমান দুর্ঘটনায় বিজয়  রূপানীর মৃত্যুর খবর পরিবারের কেউই মেনে নিতে পারছেন না।