
পশ্চিমী দুনিয়ার বাড়তে থাকা সংঘাতের জেরে আবারও বড় ধাক্কা খেয়েছে ভারতীয় মুদ্রা। শুক্রবার ডলারের তুলনায় টাকা প্রথমবার ৯৩-এর গণ্ডি পেরিয়ে রেকর্ড তলানিতে পৌঁছেছে।
বাজার খোলার কিছুক্ষণের মধ্যেই রুপি দুর্বল হয়ে দাঁড়িয়েছে প্রায় ৯৩.১৫-য়। বিশেষজ্ঞদের মতে, এই পতনের পিছনে প্রধান কারণ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং পশ্চিম এশিয়ার অস্থিরতা।
ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১০০ ডলারের ওপরে অবস্থান করছে, যা ভারতের মতো তেল আমদানি নির্ভর দেশের জন্য বড় উদ্বেগের কারণ। অর্থনীতিবিদদের হিসেব বলছে, ক্রুড তেলের দাম প্রতি ১ ডলার বাড়লে ভারতের আমদানি খরচ প্রায় ১৬ হাজার কোটি টাকা বেড়ে যায়। তেলের দাম বাড়লে দেশের আমদানি ব্যয় বেড়ে যায়। ফলে ডলারের চাহিদা বৃদ্ধি পায়, যা সরাসরি টাকার ওপর চাপ তৈরি করে। একই সঙ্গে জ্বালানি খরচ বাড়ার ফলে সামগ্রিক মূল্যবৃদ্ধির আশঙ্কাও বেড়ে যায়।
