এসআইআর চালু হতেই বাংলাদেশে ফেরার হিড়িক

0
107
ছবি সৌজন্যে : নিজস্ব

এসআইআর চালু হতেই বাংলাদেশে ফেরার হিড়িক রাজ্যের বিভিন্ন সীমান্তে। উত্তর ২৪ পরগনার স্বরূপনগর হাকিমপুর সীমান্তে কার্যত সেই ছবি ধরা পড়েছে। বাক্স প্যাটরা নিয়ে এদেশে বেআইনিভাবে বসবাস করা শয়ে শয়ে বাংলাদেশিরা সীমান্তে জড়ো হয়েছেন।

এদের মধ্যে মহিলা শিশুরাও রয়েছে। ইতিমধ্যে বিএসএফর ১৪৩ নম্বর ব্যাটেলিয়নের তাদেরকে আটক করে নথিপত্র যাচাই করে দেখছেন। জানা গিয়েছে সীমান্তে যাঁরা ভিড় জমিয়েছেন তাঁরা বছরের পর বছর এরাজ্যের বিভিন্ন জায়গার শ্রমিক এবং পরিচারিকার কাজ করতেন। এসআইআর চালু হতেই এদের বাংলাদেশে ফেরার ঢল নেমেছে। নিজেরই স্বীকার করছেন তাঁরা বাংলাদেশি।

দালাল মারফত এদেশে অবৈধভাবে ঢুকেছিলেন। কয়েকবছর ধরে রাজারহাট-নিউটাউন সহ রাজ্যের বিভিন্ন জায়গায় থাকছিলেন। নিজেরাই জানিয়েছেন এদেশের রেশন কার্ডও রয়েছে তাঁদের নামে। বিএসএফ বিজিবি-র সঙ্গে বৈঠক করে এদের বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে।