স্কুলই নিরাপদ নয়, শিক্ষার অধিকার নিয়ে প্রশ্ন হাইকোর্টের

0
145
bombay high court
bombay high court
স্কুলই যেখানে নিরাপদ নয়, সেখানে শিক্ষার অধিকারের কথা বলে লাভ কী। বদলাপুরের ঘটনা নিয়ে বৃহস্পতিবার এমনই মন্তব্য করেছেন বম্বে হাইকোর্টের বিচারপতি।
বদলাপুরের ঘটনায় পুলিশ অভিযোগ নিয়ে গড়িমসি করেছে বলে অভিযোগ করেছিল নির্যাতিত দুই শিশুর পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে ঠাণে পুলিশকে ভৎর্সনা করে আদালত প্রশ্ন তুলেছে, দুই শিশুর পরিবার স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করতে চাইলেও কেন অভিযোগ নেয়নি পুলিশ? বৃহস্পতিবার বম্বে হাইকোর্টের বিচারপতি রেবতী মোহিতে ডেরে এবং বিচারপতি পৃথ্বিরাজ চহ্বানের বেঞ্চ পুলিশের পাশাপাশি এই ঘটনার তদন্তের ভারপ্রাপ্ত তদন্তকারী দল ও স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও সমালোচনা করেছে। আদালত জানতে চেয়েছে, বদলাপুরের ঘটনায় কবে সিট গঠন করা হয়েছিল, পুলিশ কেন তাঁদের সমস্ত নথিপত্র হস্তান্তর করেনি। স্কুলের ভূমিকার সমালোচনা করে আদালত বলেছে, স্কুলও দুই শিশুর পরিবারকে সাহায্য না করে নিজেদের পিঠ বাঁচানোর চেষ্টা করেছে। নির্যাতিতা ২ শিশুর কাউন্সিলিং করার কথা বলেছে আদালত।