
সোমবার থেকে সংসদে শুরু হচ্ছে সংসদে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। যা চলবে ২ রা এপ্রিল পর্যন্ত। সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে লোকসভার প্রশ্নোত্তর পর্ব শুরু নাও হতে পারে, কারণ ১৯ ফেব্রুয়ারি শিলংয়ের বর্তমান সদস্য রিকি সিংকনের প্রতি শ্রদ্ধা জানাতে সংসদের অধিবেশন মুলতবি করা হতে পারে।
ওই দিন লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে কংগ্রেস-সহ বিরোধীদের একাংশের আনা অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা ও প্রয়োজনে ভোটাভুটি হওয়ার কথা।
একইসঙ্গে মধ্য প্রাচ্যে যুদ্ধ নিয়েও উত্তাল হতে পারে সংসদের দুই কক্ষই। বাজেট অধিবেশের গোড়া থেকেই স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগে সরব হয়েছিলেন কংগ্রেস-সহ বিরোধী সাংসদের একাংশ। পরে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে কংগ্রেস।









