গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Entertainment আলিয়া- রণবীরের দাম্পত্যের সিক্রেট

    আলিয়া- রণবীরের দাম্পত্যের সিক্রেট

    0
    22
    ছবি সৌজন্যে : ইন্সটাগ্রাম

    ২০২২ সালের ১৪ এপ্রিল,রণবীরের হাত ধরে কাপুর পরিবারের বধূ হিসেবে জীবনের নতুন জার্নি শুরু করেছিলেন মহেশ কন্যা। দেখতে দেখতে দাম্পত্যের চার বছর পার করে ফেললেন , রনলিয়া। বরফের মাঝে জীবনের এই বিশেষ দিনটি উদযাপন করতে বিদেশ পাড়ি দিয়েছেন তারকা দম্পতি।

    অস্ট্রিয়ায় বরফের মাঝে ছুটির মুডে রণবীর-আলিয়া। সোশ্যাল মিডিয়ায় ছুটি কাটানোর রঙিন মুহূর্তের কোলাজ সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছেন রণবীর ঘরনি।মোমবাতির স্নিগ্ধ আলোয় প্রশান্তিদায়ক, রোম্যান্টিক-মায়াবী পরিবেশ,বরফের দেশে প্রেমের উষ্ণ ছোঁয়ায় বিবাহবার্ষিকী উদযাপনের ঝলকও রয়েছে আলিয়ার পোস্টে। এদিকে মা-বাবার চতুর্থ বিবাহবার্ষিকীতে সঙ্গে রয়েছে তাঁদের ছোট্ট সোনা রাহা।যদিও সোশাল মিডিয়ায় তিন বছরের মেয়ের কোনও ছবি শেয়ার করেননি। তবে প্রিয় মানুষটার উদ্দেশে বিবাহবার্ষিকীতে হৃদয়ছোঁয়া পোস্টে আলিয়া লিখেছেন,জীবনে চলার পথে উত্থান-পতন তো থাকেই।সেগুলো সঙ্গী করেই দুজনের কথাবার্তাও কখনও থামবে না আর আমরা পায়ে পা মিলিয়ে সারাজীবন একসঙ্গে চলব। আমরা নিজেদের মতো করে একটা সুন্দর জীবন সাজিয়ে নিয়েছি। তুমি সঙ্গে থাকলেই আমার জীবনে দিন-রাত প্রাসঙ্গিক হবে। পাশাপাশি,বিবাহবার্ষিকী উপলক্ষ্যে পারিবারিক ছুটি কাটানোর সুন্দর মুহূর্তগুলো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুভেচ্ছা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন প্রিয়জন থেকে ফ্যানরা। রণবীরের মা নীতু কাপুর বউমার পোস্টে লিখেছেন,একদম পারফেক্ট আর আলিয়ার মাও মেয়ে-জামাইয়কে বিশেষ দিনের শুভেচ্ছা জানিয়েছেন।

    এখানেই শেষ নয়, নীতু কাপুর ও সোনি রাজদান দুজনেই তাঁদের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে রণবীর আলিয়ার ছবি শেয়ার করে চতুর্থ বিবাহবার্ষিকীতে দম্পতিকে আশীর্বাদ করেছেন। নীতু কাপুর ইনস্টা স্টোরিতে যুগলের ছবি পোস্ট করে লিখেছেন, আমার অন্তরের আশীর্বাদ। সোনি রাজদানও ছবির সঙ্গে ক্যাপশনে লিখেছেন, শুভ বিবাহবার্ষিকী আমার দুই মিষ্টি সন্তানকে। এদিকে এই মুহূর্তে রামায়ণের প্রচারে ব্যস্ত রয়েছেন রণবীর। তবে ব্যস্ততার মাঝেও ফ্যামিলি ম্যান অস্তিত্বটাও বজায় রেখেছেন।