
বাঘাযতীনে ফ্ল্যাট হেলে পড়ার দায় বামেদের ওপরেই চাপিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। সরাসরি বলেছেন পুরনো পাপের বোঝা বহন করতে হচ্ছে তাঁকে এবং তাঁদের সরকারকে।
মেয়র ফিরহাদ হাকিমের অভিযোগ বাম আমলে কোনও পরিকল্পনা ছাড়াই বাড়ি তৈরি হত। বুধবার বাঘাযতীনের ঘটনা প্রসঙ্গে ফিরহাদ হাকিমের দাবি বামেদের আমলে অনলাইনে কিছু হত না। ফাইলে সব নথি জমা থাকত। তাঁরা সরকারে আসার পরে তেমন অনেক ফাইল খুঁজেই পাননি। তিনি আরও বলেছেন ওরা একটা ট্র্যাডিশন তৈরি করে দিয়ে গিয়েছে এখনও সেটা পুরোপুরি আটকানো যায়নি। মানুষ বুঝছেন। ফিরহাদ হাকিম আরও বলেছেন কলোনি এলাকায় কোনও বাড়ির প্ল্যান হয় না। হাইকোর্টেও এটা নিয়ে মামলা রয়েছে। কিন্তু এখন বামেদের পাপের প্রায়শ্চিত্ত করতে গিয়ে কাউকে তো ঘরছাড়া করা যায় না। সিপিএম রাজনীতি না করে কড়া হলে এই সমস্যা হত না।
বাঘাযতীনে হেলে পড়া বাড়ি ভাঙতে ইঞ্জিনিয়ার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশও দিয়েছেন বলে জানিয়েছেন। ওই এলাকার আশপাশের বাসিন্দাদের যাতে সমস্যা না হয়, তা নিশ্চিত করতে বলেছেন ফিরহাদ হাকিম।









