
ওপারে মহম্মদ ইউনূস যা, এপারে মমতা বন্দ্যোপাধ্যায়ও তাই। বাংলাদেশ ইস্যুতে আক্রমণ করেছেন অগ্নিমিত্রা পাল। বিজেপি বলেছেন সনাতনীদের কোনঠাসা করার কাজ দুই পারেই হচ্ছে।
তাঁর কথায় মমতা বন্দ্যোপাধ্যায় এসব করছেন ভোটব্যাঙ্কের জন্য। যারাই সনাতনীদের জন্য কাজ করছেন তাদেরকে কেস দেওয়া হচ্ছে। বিজেপির কর্মী সমর্থকদের বাড়ি থেকে তুলে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। বিধানসভায় রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস তাঁর বক্তব্যে বলেছেন এরাজ্যে পুজো করতে দেওয়া হয়। বিজেপি যা বলছে তা ঠিক নয়।
আর তাতেই অগ্নিমিত্রা পাল প্রশ্ন তুলেছেন তবে কেন যেকোনও ধর্মীয় অনুষ্ঠান করতে গেলেই বাংলাদেশের মত এখানেও আদালত থেকে অনুমতি আনতে হয়। বাংলাদেশের মত এরাজ্যের পরিস্থিতি একই দিকে যাচ্ছে বলে অভিযোগ করেছেন অগ্নিমিত্রা পাল।
