মাপ ১ ফুট বেশি, পুলিশ গিয়ে ছোট করল ধর্মতলার ডাক্তারদের মঞ্চ

0
154
ছবি সৌজন্যে : নিজস্ব

হাইকোর্টের বেধে দেওয়া মাপের মাত্র ১ ফুট বেশি হয়েছিল মঞ্চ। শনিবার সকালে পুলিশ গিয়ে ছোট করে দিয়েছে সিনিয়র ডাক্তারদের ধর্নামঞ্চ। কলকাতা পুলিশের এমন তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছেন আন্দোলনকারী চিকিৎসকরা।

তাদের প্রশ্ন এই তৎপরতা যদি তদন্তে দেখাতো তবে এতদিনে অভয়া বিচার পেত। হাইকোর্টের শর্ত মেনে ধর্মতলার মেট্রো চ্যানেলে অভয়ার বিচারের দাবিতে শুক্রবার রাতেই ধর্নায় বসেছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। ডোরিনা ক্রশিং থেকে ৫০ ফুট ছেড়ে ৪০ বাই ২৩ ফুটের মঞ্চ বাঁধার অনুমতি দেয় হাইকোর্ট। কিন্তু ২৩ ফুটের জাযগায় মঞ্চের মাপ ২৪ ফুট হওয়ায় বাধ সাধে পুলিশ। এরপরেই একফুট কমানো হয় মঞ্চের মাপ।

শুধু মঞ্চের মাপ নয় জমাযেেও শর্ত দেওয়া হয়। ২০০ থেকে আড়াশো জনের বেশি ধর্নামঞ্চে জমায়েত করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এমনকি মঞ্চ থেকে উস্কানিমূলক মন্তব্য করা যাবে না বলেও নির্দেশ দেয় আদালত।