
প্রথমবারের মতো নেপাল পোখারায় হট-এয়ার বেলুন উৎসবের আয়োজন করেছে। ১০টি দেশ এই বেলুন উৎসবে অংশগ্রহণ করছে।এর ফলে পোখারার আকাশ এখন বৈচিত্র্যময় রঙের ক্যানভাসে পরিণত হয়েছে।
বলা হচ্ছে বিড়াল ও ব্যাঙ আকৃতির বেলুনগুলো তুষার আবৃত অন্নপূর্ণা এলাকায় এক মন্ত্রমুগ্ধকর পরিবেশের সৃষ্টি করেছে। আসলে পর্যটন হচ্ছে নেপালের অর্থনীতির প্রধান ক্ষেত্র। করোনাভাইরাস মহামারি-পররর্তী সময়ে এ বছর নেপালে আবারও লাখ লাখ পর্যটকের আগমন ঘটেছে।সেই সঙ্গে হোটেল ও বিমানবন্দরের মান উন্নয়নে নেপালে কাজ চলছে।
নেপালের বিমান উড়ান কর্তৃপক্ষ পোখারার আকাশে ৯ দিনের জন্য বেলুন ফ্লাইটের অনুমোদন দিয়ে নোটিশ জারি করেছে। উল্লেখ্য দু’ শতাব্দী আগে ফ্রান্সের মন্টগোলফিয়ার ভাইয়েরা মনুষ্যবাহী বেলুন ফ্লাইট তৈরি করে।
