‘২১-র মঞ্চ ক্যাটওয়াকের নয়’, খোঁচা ঋতব্রত-র 

0
23
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল
শহিদ দিবসের মঞ্চ কোনও রিয়্যালিটি শোয়ের মঞ্চ নয়। মেয়ো রোডের ২১-র সভা থেকে কালীঘাট-তৃণমূলকে নাম না করে এভাবেই খোঁচা দিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, এতদিন এ ভাবেই ২১ জুলাই পালিত হয়েছে।
নেতা-কর্মী নয়, মঞ্চে জায়গা পেতেন সিরিয়ালে পার্শ্ব চরিত্রে অভিনয় করা তারকা, সিনেমার কলাকুশলীরা। আর রাজনৈতিক নেতারা পিছোতে পিছোতে পিছনের সারিতে চলে গেলেন। যাঁরা জমায়েত করান। মিথ্যে মামলা হলে জমি বিক্রি করে নেতা-কর্মীদের মুক্ত করার জন্য মামলা লড়তেন তাঁরা ঠাঁই পেতেন না।
একইসঙ্গে ২১ জুলাই নিয়ে তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশ করা হলো না কেন এত দিন? কেন সেই রিপোর্ট ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছিল? কলকাতায় মেয়ো রোডের সভা থেকে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের বিদ্রোহী শিবিরের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ঋতব্রত প্রশ্ন তুলেছেন, সম্মান জানিয়েই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই, ভাবের ঘরে চুরি কেন? কেন তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশ্যে আনলেন না? কেন ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছিল তদন্ত কমিশনের রিপোর্ট? কাদের আড়াল করার চেষ্টা হলো?