
নববর্ষরে প্রথম দিনে বাংলা দিবসে সকাল থেকে সন্ধে পর্যন্ত গানে গানে উদযাপনের সাক্ষী রইল কলকাতা। প্রতিবেশী বাংলাদেশে যখন মঙ্গলযাত্রা বদলে গিয়েছে আনন্দ যাত্রায়, তখন অ্যাকাডেমি চত্বরে রাতজেগে ইলিশ পান্তা বা সুটকি ভর্তার সঙ্গে রাতজেগে বর্ষবরণ উৎসবের চেনা ছবি এবার ছিল উধাও।
আর সেখানেই রাজ্য সরকারের উদ্যোগে বর্ষবরণের সাংস্কৃতিক উৎসব জমজমাট হয়ে উঠেছে বিখ্যাত সব শিল্পীদের গান, আবৃত্তি, নাচে। সকালের চড়া রোডে পনিটেল ঠিক করতে করতে ভূমির সৌমিত্র রায় যখন নদী জল সুর মিলিয়ে লোকসংগীতে গলা খুলেছেন তারপর সন্ধেয় মাতিয়ে দিয়েছেন ইমন চক্রবর্তী, শ্রীকান্ত আচার্য।
রবীন্দ্রসদন চত্বরে একতারামুক্ত মঞ্চে সকাল ও বিকেলের বর্ষবরণ উৎসবে সাধারণের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মত আর বিকেলে সূর্যপাটে নামতেই রবীন্দ্রসদনে ভিড় উপচে পড়েছে পহেলা বৈশাখকে স্বাগত জানাতে।





