
অনুপ্রবেশকারীদের ঢোকাতে জমি দেয়নি রাজ্য। দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন এই রাজ্যে অনুপ্রবেশের জন্য দায়ী বিএসএফ নয়, দায়ী উন্মুক্ত বর্ডার।
যেখানে কাঁটাতার দেওয়া যায়নি রাজ্য সরকার জমি দিতে না চাওয়ায়। শুভেন্দু অধিকারী আরও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গাদের ঢোকাতে চান না বলেই কাটাতার দেওয়ার জমি দেননি। বাংলাদেশি অনুপ্রবেশকারী, রোহিঙ্গাদের প্রসঙ্গ উঠলেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দল বিএসএফকে দায়ী করে। অমিত শাহকে কাঠগড়ায় তোলেন।
এই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি অমিত শাহ নিজে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। তারপরেও জামি দেওয়া হয়নি। এমনকি হাইকোর্টের নির্দেশের পরেও এখনও তৎপরতা দেখা যায়নি।








