গ্রাম থেকে শহর
News & Much More

32.7 C
Kolkata
32.7 C
Kolkata
More
    Home West Burdwan আসানসোলের পুরবোর্ড ভেঙে দিল রাজ্য! 

    আসানসোলের পুরবোর্ড ভেঙে দিল রাজ্য! 

    0
    11
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল
    এ বার ভেঙে দেওয়া হয়েছে রাজ্যের আরও এক পুরবোর্ড। আসানসোলের পুরবোর্ড ভেঙে পুরপ্রশাসক বসিয়েছে রাজ্য সরকার। নির্দেশিকা জারি করে আসানসোল পুরসভায় অদিতি চৌধুরিকে পুরপ্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে।
    আসানসোল পুরসভায় অচলাবস্থার অভিযোগ উঠেছিল। অভিযোগ, পুরবোর্ডের কোনও বৈঠকই হচ্ছিল না। এ ছাড়াও, সম্পত্তি কর মকুবের অভিযোগও রয়েছে। নানা অভিযোগে জেরবার আসানসোল পুরসভা শো-কজ নোটিস পায় রাজ্যের পুর দফতরের সচিবের। কিন্তু সেই নোটিসের সদুত্তর না-মেলায় পুরবোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অদিতি আসানসোল পুরসভার পুরকমিশনার পদে ছিলেন।
    তবে বিধানসভা ভোটের সময় তাঁকে বিশেষ দায়িত্ব দিয়ে দক্ষিণ ২৪ পরগনায় পাঠানো হয়। আসানসোল পুরসভায় ১০৬টি ওয়ার্ড রয়েছে। ইতিমধ্যেই ওই পুরসভার ছ’জন কাউন্সিলর এবং দু’জন বরো চেয়ারম্যান ইস্তফা দিয়েছেন।