মুখ্যমন্ত্রী নিজের প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন : শুভেন্দু

0
117
ছবি সৌজন্যে :ফেসবুক
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। মথুরাপুরে বিজেপির কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী।
দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘির বিধানসভার চার্জশিট পেশ করে রাজ্যের বিরোধী দলনেতার দাবি, ২০২১-এ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিভিন্ন জনসভায় ভোটের পর পাঁচবছর কেটে যাওয়ার পর আবার নির্বাচন উপস্থিত হলেও শিক্ষা, স্বাস্থ্য, মহিলা উন্নয়ন, রাস্তা নির্মাণ সহ একাধিক উন্নয়নের প্রতিশ্রুতির কথা মুখ্যমন্ত্রী বলেছিলেন, তার কোনওটাই পূরণ করেননি মুখ্যমন্ত্রী।
শুভেন্দুর মন্তব্য, মন্দিরবাজারে তাঁর উপর আক্রমণ করা হয়েছিল। রায়দিঘির মানুষের জন্য কোনও উন্নয়নমূলক কাজ করেনি রাজ্য সরকার।