
কেন্দ্র সরকার টাকা বন্ধ করলেও রাজ্যে গ্রামীণ বাড়ি এবং আবাসন প্রকল্পের অধীনে ৬৭ লক্ষ ৬৯ হাজার বাড়ি দেওয়া হয়ে গিয়েছে। সম্পূর্ণ রাজ্য সরকারের টাকায় পথশ্রী প্রকল্প তৈরি করা হয়েছে। নবান্নে সাংবাদিক বৈঠক করে এমনটাই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেছেন, কেন্দ্র টাকা দেওয়া বন্ধ করে দেওয়ার পর থেকে এই প্রকল্পে রাজ্যের ১৯ হাজার ৪০০ কোটি টাকা খরচ হয়েছে। আগে কেন্দ্র দিত অর্ধেক, রাজ্য দিতো অর্ধেক। এটা রাজ্যের জিএসটি থেকে তুলে নিয়ে যেত। কেন্দ্র টাকা দেওয়া বন্ধ করে দেওয়ার পরেও প্রায় ৬০ হাজার কিলোমিটার রাস্তা তৈরির কাজ চলছে। তার মধ্যে ৩৯ হাজার কিলোমিটার রাস্তা তৈরি হয়ে গিয়েছে। বাকি কাজ হচ্ছে। পুরোটাই রাজ্যের নিজেদের থেকে তৈরি করে দিচ্ছে। মুখ্যমন্ত্রীর দাবি, বাংলা সড়ক যোজনায় ২০১১ সাল থেকে মোট এক লক্ষ ৩০ হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরি করা হয়েছে।
তাই কেন্দ্রীয় সরকার রাজ্যের টাকা বন্ধ করেছে। গ্রামীণ রাস্তা, আবাস যোজনা-সহ বিভিন্ন প্রকল্পে সারা দেশের মধ্যে পর পর চার বছর পশ্চিমবঙ্গ এক নম্বরে ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের র অভিযোগ, রাজ্য কেন্দ্রীয় সরকারের থেকে এখনও পর্যন্ত এক লক্ষ ৮৭ হাজার কোটি টাকার বেশি পায়।
