
উৎসবের সূচনা লগ্নে রাখির মধ্যে দিয়ে ভালোবাসার টুকরো কোলাজে বাঁধা পড়েছে রাজ্যের সমস্ত প্রান্তের ভাই-বোনেরা। আর রাখির দিন পাল্লা দিয়ে বেড়েছে বাজারদর।
মাছ-মাংস থেকে সব্জি কিংবা হলফেশনের মিষ্টি কিংবা নোনতা খাবার সবই বিকোচ্ছে চড়া দামে। রাখিতে মাতোয়ারা হয়ে উঠেছে সাধারণ মানুষ থেকে রাজনীতিক কিংবা সেলিব্রিটিরা। রাখি পূর্ণিমার দিন রাখি উৎসবে মাতোয়ারা তৃণমূল কংগ্রেসও। দক্ষিণ কলকাতায় সাধারণ মানুষের সঙ্গে রাখিতে মাতোয়ারা নেতা নেত্রীরা। উত্তর কলকাতার মুরলীধর সেন লেনে বিজেপির পার্টি অফিসে মহিলা কর্মকর্তাদের থেকে রাখি পড়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি রাখি পরিয়ে শুভেন্দুকে শঙ্খধনি ও উলুধ্বনি ও বরণ করেছেন মহিলা কর্মকর্তরা। সোনারপুরের তেমাথায় দেখা গিয়েছে রাজনৈতিক ভিন্নমতের দেয়াল ভেঙে এক মানবিক দৃশ্য। পশ্চিমবঙ্গ যুবকল্যাণ দফতরে ও সোনারপুর ব্লকের উদ্যোগে আয়োজিত রাখীবন্ধন অনুষ্ঠানে সিপিএম নেতা সুজন চক্রবর্তীকে রাখি পড়িয়েছেন তৃণমূল বিধায়ক লাভলী মৈত্র। এদিক, স্কুলেই পরিবেশ বান্ধব রাখি তৈরি করে নজির গড়েছে চাপলা নিম্ন বুনিয়াদি বিদ্যালয়। স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে নিয়ে স্কুলের প্রধান শিক্ষক শেখর হালদার এই কাজ করেছেন। উল, কাগজ, সুতো ও বীজ নিয়ে নিজেরা রাখি তৈরি করে পড়িয়েছেন পথচলতি মানুষজন, স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের। অন্যদিকে, নন্দকুমার পুর সবুজ সংঘের উদ্যোগে এবং এলাকার গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় প্রায় হাজারেরও বেশি শিশু থেকে বৃদ্ধ এলাকাবাসী প্রায় চার কিলোমিটার রাস্তা শোভাযাত্রা সহকারে বকচোরা নদীর ধারের ম্যানগ্রোভে রাখি পরিয়ে ম্যানগ্রোভ রক্ষা করার বার্তা দিয়েছেন। এদিকে, গাছ বাঁচলে সুন্দরবন বাঁচবে, বিশ্ব উষ্ণায়ন রুখতে রাখি বন্ধনের শপথ নিয়েছেন স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা। সুন্দরবনের ম্যানগ্রোভকে রাখি পড়িয়েছেন বোনেরা-ভাইয়ের। এদিকে, রাজ্যপাল সিভি আনন্দ বোসরাজ্যবাসীকে রাখী-বন্ধনের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জ্ঞাপন করেছেন।
এই উৎসব কেবল ভ্রাতা ও ভগ্নীর চিরন্তন বন্ধনের প্রতীকই নহে, বরং সমাজের প্রত্যেক সদস্যের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক সমঝোতা ও ঐক্যের ভাবকেও সুদৃঢ় করিয়া তোলে। অন্যদিকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স পোস্টে লিখেছেন, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল-পুণ্য হউক, পুণ্য হউক, পুণ্য হউক হে ভগবান সকলকে জানাই পবিত্র রাখিবন্ধনের আন্তরিক শুভেচ্ছা।
