
যোগ্য শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে চালাকি, বাটপারি করছে রাজ্য। আক্রমণ করেছেন অধীর চৌধুরি।
তাঁর কথায় শিক্ষামন্ত্রী, এসএসসি ভরসা দিয়েছিল, তাই তারা ন্যায্য দাবি করছেন। কিন্তু রাজ্য সরকার তাদের সঙ্গে চালাকি করেই চলেছে। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতির কথায় নানারকমের কথার মারপ্যাচ করে শিক্ষকদের দাবি থেকে সরে যাচ্ছে। তালিকা দিলেই বের হবে কাদের থেকে তৃণমূল টাকা নিয়েছিল। তা হলে মুখ্যমন্ত্রী, ব্রাত্য বসুর পাশাপাশি বিপদে পড়বেন শুভেন্দু অধিকারীও। দাবি করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেছেন সিপিএম চায় শিক্ষাকে বাঁচাতে, শিক্ষকদের বাঁচাতে।
তার জন্য যৌথ আন্দোলন করতে হবে। শিক্ষকদের আর ধোঁকা দিতে না পারে সরকার তা দেখতে হবে।
