ধান বিক্রিতে দালাল চক্রে কড়া রাজ্য

0
131
BLR bodol nabannar
BLR bodol nabannar

ধান বিক্রিতে দালাল চক্র আটকাতে কড়া হল রাজ্য। শুক্রবার নবান্নে এক ঘণ্টা বৈঠক করেন মুখ্যসচিব মনোজ পন্থ। ধান কেনা এবং বিক্রিতে রাজ্যে সক্রিয় রয়েছে দালাল চক্র, তা জানতেই মুখ্যসচিবকে তদন্তের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সেইমত রাজ্যসচিবালয়ে জরুরি বৈঠক করেছেন মুখ্যসচিব। বিভিন্ন জেলার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন মুখ্যসচিব। ওই বৈঠক থেকে একাধিক নির্দেশ দিয়েছেন তিনি। ধান বিক্রয়ের ক্ষেত্রে দালালদের কোনও জায়গা থাকবে না তা নিশ্চিত করতে হবে। কোনও দালাল চক্র ধান বিক্রয় কেন্দ্রের আশেপাশে ঘোরাফেরা করছে কিনা তা নজরদারি করতে হবে প্রশাসনকে। পুলিশ সুপারদেরও ধান বিক্রয় কেন্দ্রগুলোয় পরিদর্শন করতে যেতে বলেছেন।

সতর্ক করার পরেও দালালচক্র কাজ করলে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। জেলাস্তরে মিটিং করার পাশাপাশি জনপ্রতিনিধিদের যুক্ত করতে বলেছেন মুখ্যসচিব।

ছবি  সৌজন্যে : সোশ্যাল মিডিয়া