
বৈশাখ মাস পড়ার আগেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির দাপট সাময়িকভাবে কমবে, সঙ্গে বাড়তে চলেছে তাপমাত্রা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহের মাঝামাঝি থেকে গরম আরও বাড়বে, আর পশ্চিমের জেলাগুলিতে পারদ ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছতে পারে।
রবিবার ও সোমবার আকাশ থাকবে আংশিক মেঘলা আকাশ। ঝড়-বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম। তবে সোমবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম-সহ পশ্চিমের কিছু জেলায় সামান্য ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দু’দিনে তাপমাত্রা ক্রমশ বাড়বে।
মঙ্গলবার ফের দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। বুধবার থেকে আবার ঝড়-বৃষ্টির দাপট কমে গিয়ে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। অন্যদিকে, উত্তরবঙ্গের রবিবার ও সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপরের পাঁচ জেলায়।









