ভোটগণনার ছায়ায় শেয়ার বাজারে ধস 

0
166
Stock market crash in the shadow of vote counting
Stock market crash in the shadow of vote counting

ভোটগণনা শুরু হতেই প্রায় ৪ হাজার পয়েন্ট পতন সেনসেক্সে। বেলা যত বেড়েছে, ততই পতন হয়েছে সূচকের।

মঙ্গলবার সকাল থেকেই দেখা গিয়েছে, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ-কে হাড্ডাহাড্ডি টক্কর দিচ্ছে বিরোধী জোট ইন্ডিয়া। আর তারই প্রভাব পড়েছে সেনসেক্সে। সোমবার যেখানে আড়াই হাজার পয়েন্ট উত্থান হয়েছিল, সেখানে ভোটগণনা শুরু হতেই প্রায় ৪ হাজার পয়েন্ট নেমে গিয়েছে সেনসেক্সে।ফলে সেনসেক্সের সূচক কমে ৭৩ হাজারের গণ্ডিতে গিয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে, নিফটি ১ হাজার পয়েন্ট কমে সূচক দাঁড়িয়েছে ২২ হাজারে। এদিন ট্রেডিং শুরু হওয়ার ২০ মিনিটের মধ্যে লগ্নিকারীরা হারিয়েছেন প্রায় ২০ লাখ কোটি টাকা। লোকসানের মুখে পড়েছে কোল ইন্ডিয়া, ওএনজিসির মতো অধিকাংশ পিএসইউ ক্ষেত্র। আদানি-সহ বেশ কয়েকটি বড় সংস্থার শেয়ারেও ধস। লগ্নিকারী এবং বিশেষজ্ঞদের একাংশ মনে করছে, বুথফেরত সমীক্ষার প্রভাবেই সোমবার ঊর্ধ্বমুখী ছিল সেনসেক্স এবং নিফটি।ওই উত্থানের ফলে আরও ঝুঁকিপূর্ণ হতে পারে শেয়ার বাজার।