উৎসবেও শেয়ার বাজারে ধস অব্যাহত

0
145
উৎসবের মরশুমেও শেয়ার বাজারে ধস অব্যাহত। চতুর্থীতে ইন্ট্রাডে হাই থেকে ১ হাজার ৮৮ পয়েন্ট পড়েছে সেনসেক্স।
ফলে দিন শেষে বম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ার সূচক থেমেছে ৮১ হাজার ৫০ পয়েন্টে। অন্যদিকে, ২৪ হাজার ৭৯৫.৭৫-এ নেমেছে নিফটির সূচক।এই নিয়ে টানা ছ’দিন নিম্নমুখী শেয়ার বাজার। যা লগ্নিকারীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। প্রতিদিন গড়ে ৫ শতাংশ করে সেনসেক্স ও নিফটির সূচকের পতন এসেছে বলে জানা গিয়েছে। বিদেশি বিনিয়োগকারীরা এখানকার বাজার থেকে টাকা সরিয়ে নেওয়াই এই পতনের মূল কারণ বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ওই টাকা চিনের শেয়ার বাজারে প্রবলভাবে ঢুকছে বলে খবর এসেছে।এদিন বম্বে স্টক এক্সচেঞ্জে ভাল মুনাফা করেছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, আইটিসি, ভারতী এয়ারটেল ও বাজাজ ফিন্যান্স। অন্যদিকে, লোকসান হয়েছে এনটিপিসি, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাওয়ার গ্রিড কর্পোরেশন, ইন্ডাসইণ্ড ব্যাঙ্ক ও অ্যাক্সিস ব্যাঙ্কের শেয়ারে।