কানে মুমতাজের পুতুল-এর গল্প 

0
305
The Story of Mumtazs Doll in canne
The Story of Mumtazs Doll in canne

ঐশ্বর্য রাই বচ্চন, কিয়ারা আডবাণী, শোভিতা ধুলিপালাদের পাশাপাশি কান চলচ্চিত্র উৎসবে সৌন্দর্যের দ্যুতি ছড়াচ্ছেন বাংলার মুমতাজ সরকার। ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ও প্রযোজিত পুতুল সিনেমার জন্য বিশ্ব সিনেমার মেলায় গিয়েছেন তিনি।

সেখান থেকেই জানিয়েছেন নিজের অভিজ্ঞতা।সবে মাত্র পুতুল সিনেমার স্ক্রিনিং হয়েছিল। তাতেই উচ্ছ্বসিত

ছিলেন অভিনেত্রী। অভিজ্ঞতা কেমন? দারুণ,বলেছেন মুমতাজ। সিনেমার স্পেশাল স্ক্রিনিংয়ের পরই পোস্টার লঞ্চ হয়। মুমতাজের কথায়,প্রত্যেকটা মুহূর্ত স্পেশাল।সিনেমার জন্য যে ভালোবাসা আর প্রশংসা পাচ্ছেন তা দারুণ। অত্যন্ত সম্মানিত বোধ করছেন। এই ভালোবাসা আর প্রশংসার জন্য কৃতজ্ঞ। সত্যি খুবই ইনস্পায়ারিং।উল্লেখ্য,ইন্দিরা ধর মুখোপাধ্যায়ের প্রথম ছবি পুতুল।এমন শিশুদের গল্প, সমাজের অবহেলায়ে যাদের ঠিকানা রাস্তা।আস্তাকুড়ের মতো জীবন।অথচ ভবিষ্যতের কাণ্ডারি তো এরাও। প্রিমিয়ার নাইটে স্ট্যান্ডিং ওভেশন পেয়েছে,পুতুল।তাতেই উচ্ছ্বসিত মুমতাজরা।পরিচালক নিজে সোশাল মিডিয়ার মাধ্যমে এই খুশির খবর জানিয়েছেন।মুমতাজ ছাড়াও এই ছবিতে রয়েছেন তনুশ্রী শংকর, কনিনীকা বন্দ্যোপাধ্যায়, সুজন নীল মুখোপাধ্যায়,পাপিয়া রাও,ইন্দ্রনীল মুখোপাধ্যায়,প্রত্যুষা রোজলিন,ভেনেসা প্রমুখ।