গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National কেন্দ্রের কাছে দূষিত শহরের তালিকা চাইল সুপ্রিম কোর্ট

    কেন্দ্রের কাছে দূষিত শহরের তালিকা চাইল সুপ্রিম কোর্ট

    0
    128
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    দূষণ শুধু দিল্লি-এনসিআরের সমস্যা নয়, এটা একটা সর্বভারতীয় সমস্যা। সোমবার দেশের দূষণ নিয়ে এমনই মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। শুধু তা-ই নয়, দেশের মধ্যে সর্বাধিক দূষিত শহরগুলির একটা তালিকা তৈরির নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত।

    কেন্দ্রীয় সরকারকে সেই তালিকা প্রস্তুত করে আদালতে জমা দিতে হবে বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি মনমোহনের বেঞ্চ। দিল্লি এবং তার আশপাশ এলাকার দূষণ নিয়ে সুপ্রিম কোর্টে একাধিক জনস্বার্থ মামলা হয়েছে। সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়ে, শুধু দিল্লির সমস্যা নিয়ে আলোচনা করা ঠিক নয়। সব রাজ্যের দূষণজনিত সমস্যা নিযে ভাবা উচিত। প্রযোজনে দূষিত শহরগুলির দূষণ নিযন্ত্রণে কমিশন ফর এযার কোযালিটি ম্যানেজমেন্টের মতো ব্যবস্থা চালু করা যেতে পারে।

    সোমবারের শুনানিতে আদালতের কমিশনার জানিয়েছেন, দূষণ মোকাবিলায় দিল্লিতে জারি করা তৃতীয় স্তরের সতর্কতা ব্যর্থ হচ্ছে। কারণ, দিল্লি-এনসিআরের বাইরের রাজ্যগুলি দূষণবিরোধী পদক্ষেপ অনুসরণ করে না। তার পরই বায়ুদূষণের সমস্যায় জর্জরিত শহরগুলির তালিকা দিতে বলা হয়েছে।