
সুপ্রিম কোর্টের রায়ে যখন মুখ্যমন্ত্রী স্বস্তির কথা বলছেন, তখন ওয়াই চ্যানেলে চাকরিহারাদের দাবি এই রায় তাঁদের আরও বিপদে ফেলেছে। তাদের কথায় আদালত ঠিক করে দিয়েছে ৩১ তারিখ পর্যন্ত স্কুলে যেতে পারবেন।
কার্যত এই রায় মৃত্যুর সমতুল্য বলেই মনে করছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। তারা আরও বলেছেন আদালত এমন রায় দিক যাতে নরকযন্ত্রণা থেকে চিরতরে মুক্তি মেলে। সময়সীমা বাড়ানো কোনও সমাধান হতে পারে না। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন রায় রিভিউ করা হবে। কিন্তু তা না করে সময়সীমা বাড়ানোর আবেদন করেছে রাজ্য। মুখ্যমন্ত্রী কার্যত দ্বিচারিতা করেছেন বলে দাবি করেছেন চাকরিহারারা। একইসঙ্গে ওএমআরের মিরর ইমেজের কপি যোগ্যদের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
এখনই আন্দোলন থেকে সরছেন না বলেও জানিয়েছেন তাঁরা। একইসঙ্গে এই রায়ে কোনও নির্দেশ না দেওয়ায় চড়ান্ত হতাশ শিক্ষাকর্মীরা। বৃহস্পতিবার নতুন নিয়োগের ক্ষেত্রে সময়সীমা বাড়িয়েছে সুপ্রিম কোর্ট।
