গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি তালিবান-র

    বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি তালিবান-র

    0
    5
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    এবার বিবাহবিচ্ছেদ এবং বাল্যবিবাহ সংক্রান্ত নয়া আইন পাশ করেছে তালিবান সরকার। যেখানে বলা হয়েছে, বিয়ের কবুলনামায় বালিকাদের নীরবতাকে সম্মতি হিসেবে গ্রহণ করা হবে। পাশাপাশি বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রেও আনা হয়েছে নয়া আইন।
    তালিবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লা আখুন্দজাদা কর্তৃক অনুমোদিত ৩১-ধারায় বলা হয়েছে, বাল্যবিবাহের ক্ষেত্রে মেয়েটির বাবা ও দাদার সম্মতিকে গ্রহণ করা হবে। বিয়ের পর মেয়েটি বয়ঃসন্ধিতে পৌঁছলে তালিবান আদালতের অনুমোদনে বিয়ে বাতিল করা যেতে পারে।
    পাশাপাশি ওই আইনে আরও বলা হয়েছে, বয়ঃসন্ধির পর কুমারী মেয়ের নীরবতাকে বিবাহের সম্মতি হিসেবে গণ্য করা যেতে পারে। কিন্তু কোনও ছেলে বা পূর্বে বিবাহিত মহিলার নীরবতাকে সম্মতি হিসেবে বিবেচনা করা যাবে না। তালিবানের এই আইনের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন বহু মুসলিম মহিলা।
    তালিবান সরকারের এহেন আইন স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলির।