উচ্চতম মহাকাল মূর্তি, বাংলাকে এক নম্বর করার চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর

0
1536
ছবি সৌজন্যে :ফেসবুক
ভোটের মুখে বিশ্বের বৃহত্তম মহাকাল মন্দির এবং উচ্চতম মূর্তি তৈরির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মহাকাল মন্দিরের শিলান্যাসে গিয়ে মুখ্যমন্ত্রী বাংলাকে এক নম্বর করে ছাড়ার চ্যালেঞ্জও করেছেন। দিঘায় জগন্নাথ মন্দিরের পর নিউটাউনের দুর্গাঙ্গনের পর উত্তরবঙ্গের মাটিগাড়া নকশালবাড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায় এতে পাহাড়ে ঐতিহ্য সংস্কৃতির সঙ্গে সমতলের ঐতিহ্যের এক গভীর মেলবন্ধন তৈরি হবে। ১৭.৪১ একর জমির ওপর মহাকাল মন্দির তৈরি হবে। বিশ্বের উচ্চতম মহাকাল মূর্তি তৈরি হতে চলেছে মাটিগাড়া লক্ষ্মী টাউনশিপে। যার উচ্চতা হবে ২১৬ ফুট। ব্রোঞ্জের মূল মূর্তিটির উচ্চতা হবে ১০৮ ফুট। সেটা যে ভিত্তির ওপর থাকবে, তার উচ্চতা ১০৮ ফুট।
মোট উচ্চতা ২১৬ ফুট। দৈনিক এক লাখ দশনার্থী দর্শন করতে পারবেন মন্দির প্রাঙ্গণে। মন্দিরের নাম রাখা হয়েছে মহাকাল মহাতীর্থ মন্দির।