ধর্নায় অনড় এসএলএসটি-র টিচাররা, দেখা করলেন সুকান্তর সঙ্গে

0
153
ছবি সৌজন্যে : নিজস্ব

ধর্মতলায় ওয়াই চ্যানেলে অবস্থানের মধ্যেই কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা করেছেন এসএলএসটি-র শিক্ষক শিক্ষিকারা। আন্দোলনকারীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।

সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন যোগ্যদের ঘাড়ে বন্দুক রেখে অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করছেন। শুক্রবার থেকে এসএলএসটি শিক্ষক শিক্ষিকারা পুলিশের বাধা সত্ত্বেও ধর্মতলায় ওয়াই চ্যানেলে অবস্থান চালিয়ে যাচ্ছেন। ৭ জানুয়ারি সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। ততদিন পর্যন্ত ধর্না চালিয়ে যাওয়ার আবেদন করলেও পুলিশ খারিজ করে দেয়।

যদিও তারপরেও রাতভর অবস্থানে বসে রয়েছেন আন্দোলনকারীরা। তাঁদের দাবি অবিলম্বে অযোগ্যদের তালিকা প্রস্তুত করে সুপ্রিম কোর্টে জমা দিক এসএসসি ও রাজ্য সরকার।