গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata তাপমাত্রা কমল না, এখনই শীতের আমেজ নয়

    তাপমাত্রা কমল না, এখনই শীতের আমেজ নয়

    0
    147
    আগামী কয়েক দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। অতএব এখনই শীতের আমেজ পাবে না বঙ্গবাসী। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
    সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস।  হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ মূলত পরিষ্কার থাকবে। মঙ্গলবার এবং বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার দু’একটি জায়গায় সামান্য বৃষ্টি হলেও হতে পারে। বুধবার কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুরে। তবে তার পর থেকে আর কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। সর্বত্র আবহাওয়া থাকবে শুকনো।
    হাওয়া অফিস জানিয়েছে, উত্তরের কোথাও সর্বনিম্ন তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না আগামী কয়েক দিকে। কোথাও কোথাও কুয়াশা তৈরি হতে পারে সকালের দিকে।
    ছবি  সৌজন্যে : নিজস্ব