সপ্তাহান্তে কলকাতার তাপমাত্রা ১৪ ডিগ্রির ঘরে

0
105
ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
ফের ১৪ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে শহরের তাপমাত্রার পারদ। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৫ ডিগ্রি সেলসিয়াস কম।
রবিবারও শীতের আমেজ বজায় থাকবে। তবে চলতি মরশুমে এর থেকে পারদ পতনের সম্ভাবনা কম। আগামী সপ্তাহের পর থেকেই চড়তে শুরু করবে তাপমাত্রার পারদ।  আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী সপ্তাহের সোম-মঙ্গলবার পর্যন্ত ভোর এবং রাতের দিকে শীতের আমেজ বজায় থাকবে। আগামী সপ্তাহ শেষ হলেই দক্ষিণবঙ্গে শীতের আমেজের আর কোনও অস্তিত্ব থাকবে না। এই মুহূর্তে রাজ্যের কোথাও ঘন কুয়াশার সতর্কতা নেই। তবে জেলাগুলিতে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে।
উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই হাল্কা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আগামী দু’দিন কুয়াশার সম্ভাবনা তুলনামূলক অনেকটাই বেশি থাকবে পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায়।