ভোটের আবহে বাড়ছে তাপমাত্রা, বৈঠক কমিশনের

0
225
The temperature is rising in the voter climate the meeting of the commission
The temperature is rising in the voter climate the meeting of the commission

আগামী দিনগুলিতে দেশের বিভিন্ন জায়গায় স্বাভাবিকের থেকে বেশি হবে তাপমাত্রা। এই আবহে দাবদাহ থেকে ভোটারদের বাঁচিয়ে সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে আবহাওয়া দফতর-সহ সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন। 

মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমারের সঙ্গে দুই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও সুখবীর সিং সান্ধুও বৈঠকে উপস্থিত ছিলেন। পাশাপাশি হাজির ছিলেন ভারতীয় আবহাওয়া দফতর, জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ, স্বাস্থ্যমন্ত্রক ও পরিবার কল্যাণ মন্ত্রকের আধিকারিকরা। এখনও সাত দফার মধ্যে ৬ দফা বাকি রয়েছে লোকসভা নির্বাচনের। জানা গিয়েছে, এই সময়ে তাপপ্রবাহের ফলে যে পরিস্থিতির সৃষ্টি হবে তা থেকে কীভাবে রক্ষা করা যাবে ভোটারদের। এর উত্তর খুঁজতে বিস্তারিত আলোচনা বৈঠকে হয়েছে।এই প্রসঙ্গে ভারতীয় আবহাওয়া দফতরের ডিজি মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেছেন, আবহাওয়া দফতরের তরফে নির্বাচন কমিশনের সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ রাখা হচ্ছে। ঋতু অনুযায়ী পূর্বাভাস দেওয়ার পাশাপাশি মাসিক, সাপ্তাহিক ও প্রতিদিনের পূর্বাভাস দেওয়া হচ্ছে। বিভিন্ন দফায় যেখানে যেখান ভোটগ্রহণ হবে সেই এলাকাগুলি সম্পর্কেও কমিশনকে তথ্য ও পূর্বাভাস পৌঁছে দিচ্ছেন তাঁরা।