
বাসন্তী এক্সপ্রেসওয়ে, কামালগাজি মোড় হয়ে গোসাবা যাওয়ার রাস্তা জঙ্গিদের হাতে চলে গিয়েছে। বিস্ফোরক অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী।
তাঁর অভিযোগ গোসাবাতে ১৩টি দ্বীপ আছে, মাত্র একটি দ্বীপে বিএসএফ ক্যাম্প রয়েছে। মৎস্যজীবীদের সঙ্গে মিশে ক্যানিং, বারুইপুর হয়ে ভারতে ঢুকে পড়েছে জঙ্গিরা। আর তৃণমূলের ভোট ব্যাঙ্কের রাজনীতির জন্যই জঙ্গি অনুপ্রবেশ বেড়েছে। ত্রিপুরা দিয়ে কেন অনুপ্রবেশ হচ্ছে কৈফিয়ত চেয়ে শুভেন্দু অধিকারীকে পাল্টা আক্রমণ করেছে তৃণমূল। বাংলাদেশ থেকে অবৈধভাবে কেউ ঢুকলে বিএসএফ কি করছে।
বাংলাদেশ সীমান্ত দিয়ে ত্রিপুরা হয়ে কলকাতা বা দিল্লিতে যাওয়ার চেষ্টা করছে অনুপ্রবেশকারীরা। আক্রমণ করেছেন কুণাল ঘোষ।
