বালিগঞ্জ সায়েন্স কলেজে সরস্বতী থিমে এসআইআর! বিতর্ক

0
126
ছবি সৌজন্যে : নিজস্ব
বালিগঞ্জ সায়েন্স কলেজের বাগদেবীর আরাধনায় এবার ফুটে উঠেছে এসআইআর সংক্রান্ত বিভিন্ন বিষয়। সেখানে যেমন রয়েছে সাধারণ মানুষের হয়রানির অভিযোগ। 
সেখানে দেখা যাচ্ছে, এসআইআর এর একটি বড়ো ফ্লেক্স। সামনে রয়েছে প্রতীকী ফাঁসির দড়ি। এমনকী সামনে বালির একটি মঞ্চ করা হয়েছে। সেখানে বেশ কিছু প্রতীকী হাত। যেখানে ধরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। যা এসআইআর এ গ্রাহ্য হয়নি, সেই বার্তাই তুলে ধরা হয়। বালিগঞ্জ সায়েন্স কলেজে যেখানে দেবীকে বসানো হয়েছে, সেখানে তার পিছনে রয়েছে তৃণমূলের উন্নয়নের পাঁচালির ফ্লেক্স। এছাড়াও দেবী মূর্তির পিছনে একটি গোলপোস্ট বানান হয়েছে সেখানের একদিকে সবুজ জামা যেখানে লেখা ২৫০ এবং একটি গেরুয়া জামা সেখানে লেখা রয়েছে একটি জিজ্ঞাসা ।
এছাড়াও বালিগঞ্জ সায়েন্স কলেজে রয়েছে সেবাশ্রয়ের ফ্লেক্সও। পাশাপাশি, রয়েছে আসন্ন বিধানসভা ভোট সম্পর্কিত বিভিন্ন জিনিস।