
ডাবল ইঞ্জিন সরকার সবচেয়ে বড় চোর। মেট্রো প্রকল্প উদ্বোধনে এসে দুর্নীতি নিয়ে তৃণমূলকে আক্রমণ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্ধমানের সভা থেকে তারই পাল্টা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সরাসরি বলেছেন প্রধানমন্ত্রীর কাছ থেকে তিনি এটা আশা করেননি। প্রধানমন্ত্রীর চেয়ারকে তিনি সম্মান করেন। কিন্তু তিনি কেন বলবেন বাংলায় সবাই চোর, তাই টাকা বন্ধ করেছেন। আক্রমণ করে বলেছেন সবচেয়ে বড় চোর উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশের ডাবল ইঞ্জিন সরকার।
বাংলাকে অসম্মান করতে ১৮৬টি টিম পাঠানো হয়েছে। সব প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। তারপরেও বাংলাকে চোর বলছেন প্রধানমন্ত্রী। সব প্রশ্নের উত্তর দেওয়ার পরেও নম্বর কাটা হচ্ছে। বাংলাকে চোর বলা হচ্ছে। অথচ চোর, গদ্দারদের সঙ্গেই মিটিং চলছে।
