গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home North 24Pgs চুরির শাড়ি পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, গ্রেফতার মহিলা

    চুরির শাড়ি পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, গ্রেফতার মহিলা

    0
    140
    ছবি সৌজন্যে : নিজস্ব

    চুরি করা শাড়ি পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই মধ্যমগ্রামে ধরা পড়লেন মহিলা। জানা গিয়েছে ৪ মাস আগে চুরি হলেও সেই চুরি করা শাড়ি পড়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন পেশায় পরিচারিকা পূজা।

    সেই ছবি ফেসবুকে দেখে থানায় অভিযোগ জানায় গৃহকর্তা। এরপরেই গ্রেফতার করা হয় পূজা নামে ওই মহিলাকে। শুধু একটা ঘটনা নয়, ৪ মাসে চুরির এমন ছটি কেসের কিনারা করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ। বাইক, স্কুটি থেকে সাইবার ক্রাইম। সবকটিরই কিনারা করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন বারাসত পুলিশ জেলার পুলিশ সুপার প্রতিক্ষা ঝরখারিয়া।

    সাইবার ক্রাইম কেসে প্রতারিত ব্যক্তির টাকা ফেরানো হয়েছে। পাশাপশি বিভিন্ন বাড়ি থেকে চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হয়েছে পুলিশের তরফে।