
অনলাইন গেম খেলতে খেলতে কোরিয়ান সংস্কারে ক্রমাগত আসক্তি বাড়ছিল গাজিয়াবাদের আত্মঘাতী তিন বোনের। সেটা পছন্দ হচ্ছিল না তাঁদের বাবা-মায়ের।
ডেপুটি পুলিশ কমিশনার নিমিশ পাটিল জানিয়েছেন, কন্যাদের কোরিয়ান সংস্কৃতির আসক্তি কাটাতে ফোন কেড়ে নিয়েছিলেন বাবা চেতন কুমার। আর এই ঘটনাকে কেন্দ্র করেই তিন বোনের মধ্যে অবসাদ বাড়তে থাকে। সেই অবসাদের জেরেই আত্মঘাতী হয়েছে তিন বোন নিশিকা, প্রাচী এবং পাখি।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মৃত্যুর তিন মাস আগে জ্যেষ্ঠকন্যা নিশিকাকে একটি ফোন কিনে দিয়েছিলেন চেতন। তার পর ঘটনার ১৫ দিন আগে প্রাচীকেও একটা ফোন কিনে দেন। দুই কন্যাকে কিনে দেওয়া সেই ফোন বিক্রি করে দেন চেতন। এই ঘটনা মেনে নিতে পারেনি কন্যারা। গত মঙ্গলবার ১০তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছে তিন বোন।








