
কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর চিপের তুমুল চাহিদায় ভর করে রেকর্ড গড়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া।
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিল প্রান্তিকে কোম্পানিটির নিট মুনাফা দাঁড়িয়েছে ৫৮.৩ বিলিয়ন ডলার, যা আগের প্রান্তিকের তুলনায় ৩৭ শতাংশ এবং গত বছরের একই সময়ের চেয়ে ২০০ শতাংশেরও বেশি। একই সময়ে কোম্পানিটির মোট রাজস্ব আয় বেড়ে হয়েছে ৮১.৬ বিলিয়ন ডলার, যা ৮৫ শতাংশ প্রবৃদ্ধির ইঙ্গিত দেয়। এর বড় অংশই এসেছে ডেটা সেন্টার খাত থেকে।এআই চিপের ব্যাপক চাহিদার কারণে এই খাতের আয় এক বছরে ৯২ শতাংশ বেড়ে ৭৫.২ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এছাড়া হার্ডওয়্যার ইউনিট থেকে আয় ২৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬.৪ বিলিয়ন ডলারে।কোম্পানিটি জানিয়েছে, চলতি প্রান্তিকে তাদের রাজস্ব আয় আরও বেড়ে ৯১ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।
এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং বলেছেন, এআই প্রযুক্তির চাহিদা এখন দ্রুতগতিতে বাড়ছে এবং তা ,এজেন্টিক এআই বাস্তবতায় রূপ নেওয়ার ফল। তাঁর ভাষায়, এআই এখন শুধু ধারণা নয়, বরং উৎপাদনশীল ও মূল্যবান কাজে ব্যবহৃত হচ্ছে।
